× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর নাজমুল নিহত

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ২৩:৩৬ পিএম

আপডেট : ১৩ জুলাই ২০২৩ ১২:৪৫ পিএম

দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশির দোকান। সংগৃহীত ফটো

দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশির দোকান। সংগৃহীত ফটো

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নাজমুল হোসেন মোমিন নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আমির উদ্দিন সর্দার বাড়ির চান মিয়ার ছেলে।

স্থানীয় সময় মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে নাজমুলকে তার কেপটাউনের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গুলি করে সন্ত্রাসীরা।

নিহতের ভাই আব্দুল মালেক সন্ত্রাসীদের গুলিতে নাজমুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নাজমুল হোসেন ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকা যান। সেখানে তাদের আরও বেশ কয়েকজন আত্মীয়-স্বজন রয়েছে। সে দেশে যাওয়ার পর কিছু দিন চাকরি করেন। তারপর নিজেই ব্যবসা শুরু করেন।

আব্দুল মালেক জানান, বাড়িতে তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। তিনি নিয়মিত বাড়ির সঙ্গে যোগাযোগ রাখতেন। টাকা-পয়সা পাঠাতেন। ইতোমধ্যে একবার দেশে এসেছিলেন।

তিনি আরও জানান, ওই দেশে অবস্থানরত অন্য স্বজনদের মাধ্যমে জানতে পারেন গত কয়েক দিন থেকে স্থানীয় সন্ত্রাসীরা নাজমুলের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করছিল। তিনি সন্ত্রাসীদের চাঁদা দিতে অস্বীকার করেন। চাঁদা না পেয়ে মঙ্গলবার সকালে তাকে দোকানের সামনেই গুলি করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ দেশে আনার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা