× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় ৬ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ২১:২৭ পিএম

আশুলিয়ায় ৬ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ছয় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (তিতাস গ্যাস) কর্তৃপক্ষ। বুধবার (১২ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত আশুলিয়ার কাঠগড়ার দুর্গাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

সাভার তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী আবুহ সালেহ মোখাদেম উদ্দিন অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, কাঠগড়ার দুর্গাপুর এলাকায় দুই কিলোমিটার অংশে ছয় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে দেখা যায়, উচ্চ চাপের গ্যাস সংযোগ থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে এক-দুই ইঞ্চি পাইপ দিয়ে বাসাবাড়িতে সংযোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে আসছে। এর আগেও ওই এলাকায় একাধিকবার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কিন্তু ২৪ ঘণ্টা না পেরোতেই ফের সংযোগ দেয় চক্রটি। অবৈধ সংযোগের কারণে বৈধ সংযোগকারীরা গ্যাস কম পাচ্ছেন।

অভিযানকালে তিতাস গ্যাস সাভার জোনের উপব্যবস্থাপক আনিসুজ্জামান, আব্দুল মান্নানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা