× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাইসেন্স ছাড়া পশুখাদ্য উৎপাদন, গুনতে হলো জরিমানা

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১৯:৪৭ পিএম

আপডেট : ১২ জুলাই ২০২৩ ২০:৫৮ পিএম

লাইসেন্স ছাড়া পশুখাদ্য উৎপাদন করায় গুনতে হলো জরিমানা। প্রবা ফটো

লাইসেন্স ছাড়া পশুখাদ্য উৎপাদন করায় গুনতে হলো জরিমানা। প্রবা ফটো

নোয়াখালীর কবিরহাটে লাইসেন্স ছাড়া পশুখাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের অপরাধে রাফী নামের এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ জুলাই) দুপুরে উপজেলার ধান শালিক ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমির হোসেন উপস্থিত ছিলেন। 

দণ্ডিত রাফি পাশ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের বাসিন্দা। তিনি কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে রাজিয়া এগ্রো লিজ নিয়ে, যমুনা ফিডস নামে লাইসেন্সবিহীন দোকান ও ফিডস কারখানায় পশুখাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ করে আসছিলেন। 

নির্বাহী  ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, অনুমোদন ছাড়া পশুখাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ দণ্ডনীয় অপরাধ। এসব খাদ্য তিনি তার খামারের পোল্ট্রি মুরগীকে খাওয়াচ্ছেন। এসব মুরগী বাজারে মানুষ কিনে খাচ্ছে। এতে করে মানুষ নানা রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা