× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সমাবেশ

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১৯:০০ পিএম

আপডেট : ১২ জুলাই ২০২৩ ১৯:১৫ পিএম

সাতক্ষীরা পৌরসভার পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে নাগরিক সমাবেশ ও গণঅবস্থান কর্মসূচি। প্রবা ফটো

সাতক্ষীরা পৌরসভার পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে নাগরিক সমাবেশ ও গণঅবস্থান কর্মসূচি। প্রবা ফটো

সাতক্ষীরা পৌরসভার পানির মূল্য তিনগুণ বৃদ্ধির প্রতিবাদে নাগরিক সমাবেশ ও গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১২ জুলাই) সকাল ১০টায় পৌর ভবনের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা নাগরিক কমিটি ও জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলাল। বক্তব্য দেন নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, সুভাষ সরকার, জেলা জাসদের সভাপতি ইদ্রিস আলী, সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) ওসমান গনি প্রমুখ। 

আবুল কালাম আজাদ বলেন, ‘সাতক্ষীরা পৌরসভায় কয়েক মাস ধরেই হরিলুট চলছে। ভারপ্রাপ্ত মেয়র দায়িত্ব নেওয়ার পর পানির মূল্য তিনগুণ বাড়ানো হয়েছে। যেখানে একটি বাড়ি থেকে ৯০ টাকা বিল নেওয়া হতো, এখন তা বেড়ে হয়েছে ২৭০ টাকা। উপায় না পেয়ে গ্রাহকরা পানির লাইন কেটে দিচ্ছেন।’ 

আবু আহমেদ বলেন, ‘নদীমাতৃক দেশে পানির এত উচ্চমূল্য নেহাত ডাকাতি ছাড়া আর কিছুই নয়। আমরা মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে মূল্য কমিয়ে পৌরবাসীর পানি সরবরাহ নিশ্চিত না করলে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা