× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড় ভাইকে হত্যার অভিযোগে ছোট ভাই আটক

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১৭:৩১ পিএম

আপডেট : ১২ জুলাই ২০২৩ ১৮:৩১ পিএম

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনায় স্বজনদের আহাজারি। প্রবা ফটো

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনায় স্বজনদের আহাজারি। প্রবা ফটো

গাইবান্ধার পলাশবাড়ীতে বড় ভাইকে হত্যার অভিযোগে ছোট ভাইকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ জুলাই) দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মমিনুল ইসলাম। অভিযুক্ত ছোট ভাইয়ের নাম আকুল হোসেন। তারা মনোহরপুর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর অধিকারী বিষয়টি নিশ্চিত করে জানান, একটি ডিজেলচালিত শ্যালো মেশিন বিক্রি করাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে সকালে কথা-কাটাকাটি হয় তাদের মধ্যে। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় ক্ষিপ্ত হয়ে ছোট ভাই আকুল হোসেন বড় ভাই মমিনুল ইসলামকে ধারালো কাঁচি দিয়ে বুকে আঘাত করে। পরিবারের সদস্যরা মমিনুলকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ’খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ অভিযুক্ত ছোট ভাই আকুল হোসেনকে আটক করেছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা