× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের টহল ও নজরদারি বৃদ্ধি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২২ ১৭:৪৭ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২২ ২১:০৭ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী ঠেকাতে টেকনাফ সীমান্তে টহল ও নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বাহিনীটির সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি রবিবার (২ অক্টোবর) বিকালে প্রতিদিনের বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পার্শ্ববর্তী দেশের অভ্যন্তরীণ অস্থিরতায় বাংলাদেশর টেকনাফ সীমানায় যেন বিন্দুমাত্র বিরূপ পরিবেশ সৃষ্টি না হয় এজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

তিনি বলেন, মানব পাচার, চোরাচালান, মাদকদ্রব্য পাচারসহ নতুনভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে দৃঢ় অবস্থানে রয়েছে কোস্ট গার্ড। মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতার সুযোগে অনুপ্রবেশকারী ঠেকাতে নিরলস কাজ করে যাচ্ছে সংস্থাটি।

খন্দকার মুনিফ  আরও জানান, সমুদ্রে সার্বক্ষণিক টহল জাহাজ মোতায়েনসহ টেকনাফ থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত রাত-দিন নিয়মিত অত্যাধুনিক হাইস্পিড বোটের মাধ্যমে টহল চলমান রয়েছে।

তিনি জানান, টেকনাফ, শাহপরী, বাহারছড়া ও সেন্টমার্টিনে বর্তমানে অতিরিক্ত জনবল মোতায়েন করার মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো প্রকার পরিস্থিতি মোকাবিলায় এবং দেশের মানুষের জানমালের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কোস্ট গার্ড দায়িত্ব পালন করে যাচ্ছে।

এই কর্মকর্তা বলেন, যেকোনো প্রকার গুজব কিংবা মিথ্যা প্রোপাগান্ডা যেন অনাকাঙ্খিত কোনো পরিস্থিতি বা অস্থিরতা তৈরি করতে না পারে এজন্য নিজস্ব গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ সতর্ক অবস্থানে রয়েছে কোস্ট গার্ড।

প্রবা/রাই/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা