× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই শতাধিক গাড়ির বহর নিয়ে শান্তি সমাবেশে যাচ্ছেন জাহাঙ্গীর

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১৩:২৯ পিএম

আপডেট : ১২ জুলাই ২০২৩ ১৩:৪০ পিএম

সাবেক মেয়র জাহাঙ্গীরের নেতৃত্বে শান্তি সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। প্রবা ফটো

সাবেক মেয়র জাহাঙ্গীরের নেতৃত্বে শান্তি সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। প্রবা ফটো

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগ দিতে দুই শতাধিক গাড়ির বহর নিয়ে রওনা হয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। 

তিনি বলেন, আজকের শান্তি সমাবেশে আমাকে লোকজন নিয়ে যেতে বলা হয়েছে। এজন্য নেতাকর্মীরা বাসায় আসছেন। তাদের জন্য খাবার প্রস্তুত করা হচ্ছে। আমাদের সঙ্গে দুই শতাধিক গাড়ি থাকবে। 

বুধবার (১২ জুলাই) শান্তি সমাবেশ উপলক্ষে সকাল থেকে গাজীপুরের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা মহানগর ছয়দানা এলাকায় উপস্থিত হন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল বলেন, শান্তি সমাবেশের বিষয়ে আমাদের তেমন কিছু জানানো হয়নি। জাহাঙ্গীর আলমকে কে যেতে বলেছেন বা কেন যাচ্ছেন সে বিষয়ে আমি কিছু জানি না। 

কোনাবাড়ি এলাকার বাসিন্দা আওয়ামী লীগ কর্মী নাজমুল হোসেন বলেন, জাহাঙ্গীর আলম ভাইয়ের নির্দেশে গাড়ি নিয়ে চলে এসেছি। আমার সঙ্গে ৪০ জন লোক এসেছে। আমার মতো এমন অনেকে এসেছেন। হাজার হাজার নেতাকর্মী গাজীপুর থেকে ঢাকার শান্তি সমাবেশে যাবেন।

বুধবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা