× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চোরাকারবারি ধরতে নদীতে ঝাঁপ, অসুস্থ হয়ে বিজিবি সদস্যের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১১:৪০ এএম

আপডেট : ১২ জুলাই ২০২৩ ১১:৪৩ এএম

চোরাকারবারি ধরতে নদীতে ঝাঁপ, অসুস্থ হয়ে বিজিবি সদস্যের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে চোরাকারবারি ধরতে নদীতে ঝাঁপ দিয়ে অসুস্থ হয়ে এক বিজিবি সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সীমান্তের বারোমাসিয়া নদীর দক্ষিণ বালাটারী এলাকায় এ ঘটনা ঘটে।

ওই বিজিবি সদস্যের নাম মাহবুব আলম। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন ফুলবাড়ীর গোরকমণ্ডল সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন তিনি। তার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার খালপাড়া গ্রামে। বাবার নাম আবদুল গফুর।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া বিজিবি সদস্যের সঙ্গীয় ফোর্স মিজানুর রহমানের বরাতে জানা গেছে, মঙ্গলবার রাতে সীমান্তের ৯৩১ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে টহল দিচ্ছিলেন গোরকমণ্ডল বিওপির সদস্যরা। সাড়ে ৮টার দিকে মাদক চোরাচালানকারী দেখে ধাওয়া করলে এক চোরাকারবারি বারোমাসিয়া নদীতে লাফ দেন। তাকে ধরতে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপিয়ে পড়েন বিজিবি সদস্য মাহবুব আলমও। তবে চোরাকারবারিকে ধরতে পারেননি।

নদী সাঁতরে ওই চোরাকারবারি পালিয়ে যান। তাকে ধরতে সাঁতরে নদীর অন্য পাড়ের হাঁটুপানি পর্যন্ত পৌঁছালে অসুস্থ হয়ে পড়েন মাহবুব। পরে স্থানীয়দের সহায়তায় তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, জানাজার প্রস্তুতি চলছে। জানাজা শেষে পরিবারে মরদেহ হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা