রংপুর সংবাদদাতা
প্রকাশ : ০২ অক্টোবর ২০২২ ১৬:৩১ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২২ ১৬:৪৬ পিএম
প্রতীকী ছবি
রংপুরের বদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো- গোপালপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মনিরুজ্জামান (৬) ও বিজয় বাবু (৪)।
শনিবার (১ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব।
তিনি স্থানীয়দের বরাতে বলেন, শিশু মনিরুজ্জামান ও বিজয় বাবু বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায়। পরে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রবা/ইউরি /এসআর