× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলিং ফ্যানে ঝুলছিল স্কুলছাত্রীর মরদেহ

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ২০:৫৭ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৩ ২১:১৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নরসিংদীর মাধবদীতে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় সুমনা আক্তার নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুলাই) সকালে সদর উপজেলার মাধবদীর আলগি এলাকার দারোগাবাড়ী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

সুমনা আক্তার ওই এলাকার জাকির হোসেনের মেয়ে। সে প্রতিভা আদর্শ বিদ্যানিকেতন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সুমনার কক্ষের দরজা খুলে তাকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। পরে মাধবদী থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা