× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রমেক হাসপাতালের ৩ কর্মকর্তাকে বদলি

রংপুর সংবাদদাতা

প্রকাশ : ০২ অক্টোবর ২০২২ ১৫:৪৯ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২২ ১৬:২৭ পিএম

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ফটো

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ফটো

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের আরও তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত আদেশে রবিবার তাদের বদলি করা হয়। 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ড. শরিফুল হাসান প্রতিদিনের বাংলাদেশকে তাদের বদলির সত্যতা নিশ্চিত করেছেন।

জাকিয়া পারভীন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, রমেক হাসপাতালের উপপরিচালক ড. মো. আবদুল মোকাদ্দেমকে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালীতে ওএসডি করা হয়েছে। সেই সঙ্গে সহকারী পরিচালক ড. মোস্তফা জামান চৌধুরীকে বগুড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির সিনিয়র লেকচারার ও সহকারী পরিচালক ড. মো. আরশাদ হোসেনকে নীলফমারীর সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সুপারিনটেনডেন্ট পদে বদলি করা হয়েছে। 

এর আগে হাসপাতালের দালাল ও অসাধু কর্মচারীর বিরুদ্ধে সর্বস্তরের চিকিৎসকের আন্দোলনের পর গত ২৭ সেপ্টেম্বর ১৬ কর্মচারীকে বদলি করা হয়। 

রমেক হাসপাতালে দালাল চক্র ও অসাধু কর্মচারীদের আধিপত্যের কারণে স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। উত্তরবঙ্গের বৃহৎ এই সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সেবা নিতে এসে পদে পদে টাকা গুনতে হচ্ছে সেবাপ্রত্যাশীদের। এ থেকে বাদ যায়নি খোদ হাসপাতালের চিকিৎসকের পরিবারও। দালাল চক্র ও অসাধু কর্মচারীদের টাকা দিতে ব্যর্থ হলে মারধরের শিকার হচ্ছেন রোগী ও স্বজনরা। এ নিয়ে কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ গেলেও অসাধু কর্মচারীদের হাতে জিম্মি থাকা হাসপাতাল প্রশাসনও তেমন কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। রোগী, স্বজনসহ হাসপাতালের চিকিৎসকরাও তাদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ থেকে পরিত্রাণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে গত ২৬ সেপ্টেম্বর সকালে হাসপাতাল চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সর্বস্তরের চিকিৎসকরা। 


প্রবা/রাই/টিকে/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা