× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপহরণ মামলায় নারী ইউপি সদস্য গ্রেপ্তার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ১৬:২১ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৩ ১৬:৪২ পিএম

অপহরণ মামলায় সংরক্ষিত নারী সদস্য রীনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

অপহরণ মামলায় সংরক্ষিত নারী সদস্য রীনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

জামালপুরে অপহরণ মামলায় মেষ্টা ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য রীনা বেগমকে গ্রেপ্তার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। সোমবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জামালপুরের মেষ্টা ইউনিয়নের হাজীপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

মঙ্গলবার দুপুরে তাকে অপহরণ মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা সরিষাবাড়ী থানার এসআই শিব্বির আহমেদ। 

এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ জুন সরিষাবাড়ী উপজেলার কাশারিপাড়া এলাকার সরাফত আলীর ছেলে আবু বক্কর সিদ্দিকের বড় মেয়ের শাশুড়ি মারা যান। পরিবারের সবাই লাশ দাফনের ব্যস্ত থাকার সময় আবু বক্করের ১৩ বয়সি মেয়েকে মহিষাবাদুরিয়া এলাকার রায়হান শেখের ছেলে পিয়াসসহ মামলার অন্যান্য আসামিদের সহযোগিতায় অপহরণ করে নিয়ে যায়। 

এ ছাড়া একই এলাকায় আরও ২ জন মেয়েকে পিয়াস অপহরণ করে নিয়ে ৩ দিন পর পরিবারের কাছে বুঝিয়ে দেয় বলে তথ্য পাওয়া যায়। পরে মেয়ের বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে সরিষাবাড়ী উপজেলার মহিষাবাদুরিয়া এলাকার পিয়াস, জামালপুর সদর উপজেলার আরংহাটি গ্রামের রীনা বেগম, বোরহান, রায়হান শেখ, তার স্ত্রী পারুল বেগমসহ অজ্ঞাত ২/৩ জনের নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। 

সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, অপহরণের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে নারী মেম্বার রীনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হেয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সে সঙ্গে ভুক্তভোগীকে উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা