× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তালগাছ কাটতে গিয়ে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ১২:৪২ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৩ ১২:৫৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়ায় তালগাছ কাটাকে কেন্দ্র করে বাবুল শেখ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে লোহাগড়া উপজেলার হান্দলা এলাকায় এ ঘটনা ঘটে। 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাবুল শেখ হান্দলা এলাকার আফজাল শেখের ছেলে। অভিযুক্ত মো. রিপন একই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রিপন তার লোকজন নিয়ে বাবুলের জমিতে থাকা তালগাছ কাটতে যান। পরে গাছকে কেন্দ্র করে রিপন ও বাবুলের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এক পর্যায়ে রিপন দেশীয় অস্ত্র দিয়ে বাবুলকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি নাসির উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা