× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে অফিস সহকারীর বিরুদ্ধে মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ২০:০৮ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৩ ১২:৪৯ পিএম

 দুর্নীতি দমন কমিশন। ফাইল ফটো

দুর্নীতি দমন কমিশন। ফাইল ফটো

ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর জাল করে ৩৬ লাখ ৫৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (বর্তমানে সাময়িক বরখাস্ত) মো. ইয়াসিন ফিরোজের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (৯ জুলাই) নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আলম মিয়া মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, ইয়াসিন ফিরোজ বিভিন্ন সময় প্রতারণা, জালিয়াতি ও স্বাক্ষর জাল করে কাগজপত্র তৈরির মাধ্যমে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং সাধারণ ভবিষ্য তহবিলের হিসাব থেকে অগ্রিম হিসেবে সর্বমোট ৩৬ লাখ ৫৪ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।

২০০৫ সালের ২৬ মে শ্রীনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যোগ দেন ফিরোজ। অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/ ৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা