× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বরূপকাঠিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ১৪:০৭ পিএম

আপডেট : ১০ জুলাই ২০২৩ ১৪:১৭ পিএম

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগী। প্রবা ফটো

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগী। প্রবা ফটো

সারা দেশে প্রতিদিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আগামী কয়েক দিনের মধ্যে এই রোগ আরও ব্যাপক আকার ধারণ করার আশঙ্কা থেকে সারা দেশে জারি করা হয়েছে সতর্ক বার্তা। এরমধ্যে কয়েক দিনেন টানা বৃষ্টিতে পিরোজপুরের স্বরূপকাঠিতে মশাবাহিত এই রোগটির প্রভাব বেড়েছে।

সোমবার (১০ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স নিলামা বেপারি জানান, প্রতিনিয়ত ডেঙ্গু রোগী বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় ২৫ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে একজন পুরুষ ও চার জন নারী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। আজকের কিছু রোগী ভর্তি হয়েছে। 

স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া বলেন, বৃষ্টির কারণে উপজেলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাশের উপজেলা বানারীপাড়ার রোগীরাও আসছে এখানে। দীর্ঘদিন পানি থাকায় এডিস মশার উৎপত্তি হতে পারে। তাছাড়া ঈদে ঢাকা থেকে আসা ডেঙ্গু রোগীর ওইসব এলাকায় আসার কারণেও প্রভাব বেড়েছে। ডেঙ্গু রোগীদের আলাদা রাখার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থা না থাকায় ওয়ার্ডের মধ্যেই মশারি টানিয়ে থাকতে রোগীদের পরামর্শ দেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা