ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১৯:২৫ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩ ০০:৫৮ এএম
গ্রেপ্তার নাসির উদ্দীনকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। প্রবা ফটো
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকের কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার নাসির উদ্দীনকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছনে আদালত। রবিবার (৯ জুলাই) সকালে ঠাকুরগাঁও মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক এস. রমেশ কুমার ডাগা এই আদেশ দেন।
ঠাকুরগাঁও আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) ওয়াহেদ ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামিকে আদালতে তোলে পুলিশ। তার ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি শেষে ৩ দিনের রিমান্ড দেন আদালত।
শনিবার (৮ জুলাই) সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ২য় তলার ১৮ টি কক্ষে ও অদম্য মুজিব কর্নারের সকল গ্লাস ও দরজা ভাঙচুর চালায় নাসির। রাজমিস্ত্রীর কাজে ব্যবহৃত বেলচা দিয়ে সে এসব ভাংচুড় চালায়। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মামুনুর রশিদ গুরুতর এবং নৈশ্য প্রহরী হরকান্ত বর্মণ সামান্য আহত হন।