× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : বিএনপি নেতা চাঁদ দুই দিনের রিমান্ডে

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১৮:০৮ পিএম

আপডেট : ০৯ জুলাই ২০২৩ ১৮:২১ পিএম

বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। ফাইল ফটো

বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দুই দিনের রিমান্ড আদেশ দিয়েছেন ফরিদপুর আদালত।

রবিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে আবু সাঈদ চাঁদকে ব্যাপক পুলিশি পাহারায় ফরিদপুর চিফ জুডিসিয়াল ১ নং আমলি আদালতে হাজির করা হয়। 

আদালতে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতের বিচারক তরুণ বাছার উভয় পক্ষের আইনজীবীর শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এদিকে মানবিক সোসাইটি বাংলাদেশ নামের একটি সংগঠনের নেতা আতাউর রহমান সালুর অপর একটি মামলায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

পরে আবু সাঈদ চাঁদকে পুলিশি প্রহরায় ফরিদপুর কারাগারে পাঠানো হয়। 

সরকারপক্ষের কৌঁসুলি অনিমেষ রায় জানান, আওয়ামী লীগের সভাপতি শামীম হকের করা মামলায় আবু সাঈদ চাঁদকে আদালতে হাজির করা হয়। মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন জানালে বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

বিএনপি নেতা চাঁদকে আদালতে হাজির করার সময় স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

রাজশাহী বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ২৩ মে ফরিদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০ কোটি টাকার মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা