× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাকুগাঁও স্থলবন্দরে আমদানি সাময়িক বন্ধ

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১৭:৫৯ পিএম

আপডেট : ০৯ জুলাই ২০২৩ ১৯:০৪ পিএম

নাকুগাঁও স্থলবন্দরে আমদানি সাময়িক বন্ধ

সড়ক সংস্কারের জন্য নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে পণ্য আমদানি সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। 

রবিবার (৯ জুলাই) বিকাল ৫টায় নাকুগাঁও স্থলবন্দরের সহকারী পরিচালক পার্থ ঘোষ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানান।

তিনি বলেন, সড়ক সংস্কারের জন্য নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে পণ্য আমদানি সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। তবে সড়ক সংস্কার হলে ফের আমদানি চালু হবে। যে কোনো মুহূর্তে এটা চালু হতে পারে। বিষয়টি নিয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, চলমান বর্ষায় ভারতের ঢালু প্রদেশের গারো বাঁধা এলাকায় রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে স্বাভাবিক যাতায়াত ব্যহত হচ্ছিল। তাই সংস্কার কাজের জন্য অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করা হয়েছে।

নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মুকুল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্ত ভারত সীমান্তে তুরা ও ডালু এলাকার সড়ক পথ সংস্কারের জন্য পণ্য আমদানি কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে। তবে বিকল্প পথ হয়েও মালামাল আসতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা