× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫০০ টাকার জন্য খুন, পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১৩:১৮ পিএম

আপডেট : ০৯ জুলাই ২০২৩ ১৩:৩৭ পিএম

৫০০ টাকার জন্য খুন, পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ায় ৫০০ টাকার জন্য মো. জাকিরুল নামে এক মুদি দোকানিকে হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। 

শনিবার রাত ১০টার দিকে ঢাকার আশুলিয়ার শ্রীপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম জাহাঙ্গীর হোসেন (২২)। তিনি বগুড়ার ধুনটের মাজবাড়ী এলাকার বাসিন্দা। 

পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, বগুড়ার শাজাহানপুর উপজেলার দড়িনন্দ গ্রামের শশুরবাড়িতে জাকিরুল মুদি দোকান দেন। ২০২২ সালের ৯ ডিসেম্বর তার কাছে আগের পাওনা ৫০০ টাকা ফেরত চান আসামি জাহাঙ্গীর। তখন জাকিরুল জাহাঙ্গীরকে আগে দোকানের বাকি টাকা পরিশোধ করতে বলেন। এ সময় জাহাঙ্গীর দোকান থেকে জাকিরুলকে টেনে বের করে এলোপাতাড়ি কিলঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় সোনাহাটা বাজারে পল্লী চিকিৎসকের চেম্বারে নিয়ে গেলে পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহতের ভাই ১১ ডিসেম্বর ধুনট থানায় হত্যা মামলা করেন। মামলার পর পুলিশের পাশাপাশি র‍্যাব আসামিকে ধরতে নজরদারি শুরু করে। সর্বশেষ শনিবার (৮ জুলাই) র‍্যাব-১২ বগুড়া এবং র‍্যাব-৪ এর যৌথ অভিযানে ঢাকার আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। 

আসামি গ্রেপ্তার এড়াতে ইতোপূর্বে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে ধুনট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা