× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্প এলাকায় বর্জ্যের স্তূপে আগুন

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৮ জুলাই ২০২৩ ২০:০২ পিএম

আপডেট : ০৮ জুলাই ২০২৩ ২০:৪৫ পিএম

মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্প এলাকায় বর্জ্যের স্তূপে আগুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এলাকায় বর্জ্যের স্তূপে আগুন লেগেছে। দীর্ঘ সাড়ে ৭ ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। 

শনিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কক্সবাজারের স্টেশনের কর্মকর্তা অতীশ চাকমা।

তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় দুপুর ১২টার দিকে। তখন থেকে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট একযোগে কাজ করছে।

অতীশ চাকমা বলেন, প্রকল্প এলাকার খোলা মাঠে বিশাল এলাকাজুড়ে বর্জ্য জমিয়ে রাখা হয়েছে। যেখানে কাঠের পাশাপাশি লোহার অংশ, ভাঙা টিনসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক যন্ত্র দিয়ে এসব বর্জ্যের কিছু একটা কাটতে গিয়ে আগুনের সূত্রপাত হয়।

কুল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ৫২ হাজার কোটি টাকা ব্যয়ে তাপবিদ্যুৎ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছেন।

প্রকল্পের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ বলেন, বর্জ্যের স্তূপটি প্রকল্প থেকে অনেক দূরে। আগুনের কারণে প্রকল্প এলাকায় কোনো প্রভাব পড়বে না। বর্জ্যের স্তূপে থাকা উপকরণগুলো পুড়লে ক্ষতি নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা