× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন সংসদীয় কমিটির

কক্সবাজার সংবাদদাতা

প্রকাশ : ০১ অক্টোবর ২০২২ ১৭:৩২ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২২ ১৮:২৫ পিএম

শনিবার কক্সবাজারের রামুতে বিকেএসপির নবনির্মিত আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেন ক্রীড়া মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধিরা। ছবি : প্রবা

শনিবার কক্সবাজারের রামুতে বিকেএসপির নবনির্মিত আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেন ক্রীড়া মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধিরা। ছবি : প্রবা

কক্সবাজারের রামুতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) নবনির্মিত আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেছে ক্রীড়া মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধি দল। 

শনিবার (১ অক্টোবর) কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের নেতৃত্বে সংসদীয় কমিটি কেন্দ্রের বিভিন্ন শাখা ঘুরে দেখেন। পরে বিকেএসপি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব জানান, সরকার ক্রীড়াকে আরও বেশি আন্তর্জাতিকীকরণ করতে চায়; যাতে ক্রিকেট কিংবা ফুটবল যেকোনো ইভেন্টে বাংলাদেশিরা সুনাম বয়ে আনতে পারে।

তিনি জানান, স্পোর্টসের প্রতিটি ইভেন্টে মেধাবী খেলোয়াড় সৃষ্টিকে গুরুত্ব দিচ্ছে সরকার। রামুর বিকেএসপিকে আরও আধুনিকায়ন এবং ক্রীড়ার প্রতিটি ইভেন্টে খেলোয়াড় সৃষ্টির পরিকল্পনা রয়েছে। বর্তমানে কক্সবাজারের বিকেএসপি আঞ্চলিক কেন্দ্রে ক্রিকেট ও ব্যাডমিন্টনে শিক্ষার্থীরা কোর্স করছে।

সংসদীয় কমিটির সদস্য ও বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয় জানান, কক্সবাজারের এই কেন্দ্রে বেশি বেশি ক্রিকেটার তৈরির জন্য বিসিবি প্রয়োজনীয় সহযোগিতা করবে। কারণ বিকেএসপি থেকেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে মেধাবী ক্রিকেটার স্থান পাচ্ছে।

প্রবা/আরএম/ এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা