× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারা সাংবিধানিক ধারাকে ক্রসফায়ার দিতে চাচ্ছে : ইনু

কুষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৩ ১৬:৩১ পিএম

আপডেট : ০৮ জুলাই ২০২৩ ১৬:৫২ পিএম

জাসদ সভাপতি হাসানুল হক ইনু

জাসদ সভাপতি হাসানুল হক ইনু

যারা সরকার উৎখাতের হুমকি দিচ্ছে, তারা দেশের সাংবিধানিক ধারাকে ক্রসফায়ার দিতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

শনিবার (৮ জুলাই) কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

হাসানুল হক ইনু বলেন, ‘জঙ্গিদের শিকড় উপড়ে ফেলার পরে রাজনীতি শান্তির দিকে এগিয়েছে। এমন সময়ে এসে বিএনপি-জামায়াতসহ অনেকেই গণতন্ত্র প্রতিষ্ঠার নামে অস্বাভাবিক ও অসাংবিধানিক সরকার গঠনের কথা বলছে। কিন্তু গণতন্ত্র প্রাতিষ্ঠা ও সাংবিধানিক ধারা রক্ষার একমাত্র পথ হচ্ছে যথাসময়ে নির্বাচন করা। এর বাইরে যারা সরকারকে উৎখাতের কথা বলে, তারা সাংবিধানিক ধারাকে ক্রসফায়ার দিতে চাচ্ছে।’

তিনি বলেন, ‘দেশের সাংবিধানিক ধারা বানচালের কোনো প্রস্তাব সরকার মেনে নেবে না। সব চক্রান্ত মোকাবিলা করে যথাসময়ে নির্বাচনের পথে সরকার এগিয়ে যাবে।’

এ সময় কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, জাসদ নেতা জয়দেব বিশ্বাস, আহম্মদ আলীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা