× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে কয়েদির মৃত্যু

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৩ ১৫:৩১ পিএম

আপডেট : ০৮ জুলাই ২০২৩ ১৬:২৪ পিএম

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড পাওয়া এক আসামির মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জুলাই) ভোরে তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত কয়েদি হলেন হাতিয়া উপজেলার মধ্যম চেঙ্গা গ্রামের নুরুল ইসলাম চৌকিদারের ছেলে আমিরুল ইসলাম।

কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, আমিরুল ২০১৫ সালের ২১ আগস্ট কুমিল্লা কারাগার থেকে কাশিমপুর কারাগারে আসেন। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে হাতিয়ায় একটি মামলা হয়। ওই মামলায় ২০১৪ সালে তাকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

তিনি আরও বলেন, ওই কয়েদি রাত সাড়ে ৩টার দিকে টয়লেটের মধ্যে আত্মহত্যার চেষ্টা করেন। পরে গুরুতর অবস্থায় আমরা তাকে রাতেই হাসপাতালে পাঠিয়ে দিই। ওই কয়েদির রুমে আরও দুজন বন্দি ছিলেন। তাদের সঙ্গে কথা বলে জানতে পারি, জামিনের বিষয়ে পরিবারের লোকজনের সঙ্গে মনোমালিন্য চলছিল তার। এজন্য হয়তো আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছেন। আমরা তদন্তের পর বিষয়টি জানতে পারব। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। কারাবিধি শেষে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হবে।

শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, ভোররাতে কারাগার থেকে একজনকে আনা হয়েছিল। তবে তিনি জীবিত ছিলেন না। মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তারা বলেছেন, ফাঁস নিয়েছেন। বিস্তারিত ময়নাতদন্তের পর জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা