× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ০৬ জুলাই ২০২৩ ১৯:২৫ পিএম

বগুড়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বগুড়ায় নাঈম ইসলাম নামের এক শিশু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. জাকারিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর সাড়ে তিনটার দিকে কাহালু উপজেলার উট পূর্বপাড়া এলাকায় আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

২০১২ সালের ৪ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে কাহালুর রুমচাপড় এলাকার  রফিকুল ইসলাম তালুকদারের ১২ বছর বয়সি ছেলে নাঈম ইসলামকে অপহরণ করে জাকারিয়া ও তার সহযোগীরা। পরে তারা নাঈমকে জাকারিয়ার দোকান ঘরে আটক রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেয়ে ওই দিন বিকালেই শ্বাসরোধ করে হত্যার পর লাশ বস্তায় ভরে  ইটভাটার আগুনে ফেলে পুড়িয়ে দেয়। ওই ঘটনায় নাঈমের বাবা রফিকুল ইসলাম কাহালু থানায় মামলা করেন। পরে ২০১৭ সালের ২৫ জানুয়ারি বিকালে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক হাফিজুর রহমান এ মামলায় জাকারিয়া ও মো. ডালিমকে মৃত্যুদণ্ড এবং একজনের সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। সেই থেকে জাকারিয়া ও ডালিম পলাতক ছিলেন।  

অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, দীর্ঘ ১১ বছর পলাতক থাকার পর আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ওসি মাহমুদ হাসানের নেতৃত্বে জাকারিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা