× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেসবুকে প্রতিবন্ধীদের কটূক্তি, সাংবাদিককে লাখ টাকার অর্থদণ্ড

রাজশাহী অফিস

প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ১৮:৪৩ পিএম

আপডেট : ০৫ জুলাই ২০২৩ ১৮:৫৩ পিএম

সাংবাদিক আবদুল লতিফ লিটু। প্রবা ফটো

সাংবাদিক আবদুল লতিফ লিটু। প্রবা ফটো

প্রতিবন্ধীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করায় এক সাংবাদিককে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে তার ছয় মাসের কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে। বুধবার (৫ জুলাই) সকালে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ওই সাংবাদিকের নাম আবদুল লতিফ লিটু। তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজটোয়েন্টিফোরের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।

রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বিষয়টি নিশ্চিত করে বলেন, ’দুটি ধারায় আদালত আসামি লিটুকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ পরিশোধ না করলে প্রতি ৫০ হাজারের জন্য তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।’

মামলার এজাহার সূত্রে গেছে, বাদী নিজেও একজন প্রতিবন্ধী। ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর আবদুল লতিফ লিটু প্রতিবন্ধীদের কটূক্তি করে নিজের ফেসবুক আইডিতে একটি আপত্তিকর পোস্ট দেন। রাজশাহী জেলা বাঁধন প্রতিবন্ধী সংস্থার সভাপতি জাহিদুর রহমানের বিষয়টি নজরে এলে ওই বছরের ২৬ অক্টোবর রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে সাংবাদিক লিটুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। পরে এ মামলার তদন্ত হয়।

তদন্তে লিটুর বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হলে আদালতে অভিযোগপত্র দাখিল হয়। এরপর এ মামলার বিচার শুরু হয়। ফরেনসিক পরীক্ষা ও সাক্ষীদের সাক্ষ্য শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়। তাই আদালত আসামি লিটুকে দোষী সাব্যস্ত করে বুধবার এ মামলার রায় ঘোষণা করলেন।

আইনজীবী ইসমত আরা বলেন, ’রায় ঘোষণার পর আসামি লিটুকে হাজতে রাখা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ করলে তিনি ছাড়া পাবেন। অন্যথায় আদালতের রায় অনুযায়ী তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছয় মাস কারাভোগ করতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা