× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুর মেডিকেল কলেজ

কমিটি বিলুপ্তির কয়েক ঘণ্টা পর ছাত্রলীগ নেতার কক্ষে হামলা

রংপুর অফিস

প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ১৭:২০ পিএম

আপডেট : ০৫ জুলাই ২০২৩ ১৭:২০ পিএম

হামলার পর এলোমেলো কক্ষ। প্রবা ফটো

হামলার পর এলোমেলো কক্ষ। প্রবা ফটো

রংপুর মেডিকেল কলেজ (রমেক) ছাত্রলীগের কমিটি বিলুপ্তির কয়েক ঘণ্টার মাথায় সদ্য সাবেক নেতার ছাত্রাবাস কক্ষে হামলা ও ভাংচুরের খবর এসেছে। মঙ্গলবার (৪ জুলাই) মধ্যরাতে কলেজের পিন্নু ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। বুধবার (৫ জুলাই) মেডিকেল এলাকার ধাপ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই ছাত্রলীগ নেতার নাম রাকিবুল হাসান। তিনি রমেক ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক। মেয়াদোত্তীর্ণ হওয়ায় মঙ্গলবার বিকালে এই কমিটি বিলুপ্ত ঘোষণা দেয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। এর কয়েক ঘণ্টা পর রাকিবুলের ছাত্রাবাস কক্ষে হামলা হয়।

এ নিয়ে রাকিবুলের অভিযোগ, তাদের কমিটিতে কোন্দল ছিল। বিলুপ্তির খবরে একটি অংশ এই হামলা চালিয়েছে।

তিনি বলেন, ‘সন্ধ্যায় ব্যক্তিগত কাজে ছাত্রাবাস থেকে বাহিরে যাই। রাতে জানতে পারি আমার কক্ষে দলের কিছু কর্মী ভাংচুর করেছে। বিষয়টি কলেজ প্রশাসন ও পুলিশকে জানিয়েছি।’ 

ধাপ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, ‘রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের খুঁজে বের করতে তদন্ত করে দেখা হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা