× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনাজপুরে জেলা পরিষদের সদস্যের বিরুদ্ধে গাছ চুরির মামলা

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ১৬:৩০ পিএম

আপডেট : ০৫ জুলাই ২০২৩ ১৬:৫৬ পিএম

অভিযুক্ত মো. রোকনুজ্জামান বিপ্লব। প্রবা ফটো

অভিযুক্ত মো. রোকনুজ্জামান বিপ্লব। প্রবা ফটো

দিনাজপুর জেলা পরিষদের সদস্য মো. রোকনুজ্জামান বিপ্লবের বিরুদ্ধে গাছ চুরির অভিযোগে বীরগঞ্জ থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে জেলা পরিষদের অফিস সহকারী আজিজুল ইসলাম বাদী হয়ে বীরগঞ্জ থানায় এই মামলা করেন। 

মামলায় অজ্ঞাতপরিচয় আরও তিনজনকে আসামি করা হয়েছে। 

রোকনুজ্জামান বীরগঞ্জ উপজেলার সুজালপুর হাটখোলা গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। তিনি বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছিলেন। 

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, জেলা পরিষদের সদস্য মো. রোকনুজ্জামান বিপ্লবসহ আরও দুই-তিনজন গাছ কেটে নিয়ে যায়। পরে জানা যায়, জেলা পরিষদের মালিকানাধীন আরও একটি আমগাছ ও দুটি পাকুড় গাছ নিয়ে গেছেন তারা। চুরি হওয়া গাছগুলোর আনুমানিক দাম ৩২ হাজার টাকার ওপরে। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, জেলা পরিষদের অফিস সহকারী আজিজুল ইসলাম, অফিসের প্রধান সহকারী মমতাজ বেগমের মাধ্যমে জানতে পারেন বীরগঞ্জে জেলা পরিষদের মালিকানাধীন গাছ চুরি হয়েছে। চুরি হওয়া গাছগুলো অবস্থান ছিল ১১ নম্বর মরিচা ইউনিয়নের সুন্দরী হাটগাছ বিদ্যুৎ অফিসের ১০০ গজ পশ্চিমে এবং গোপালগঞ্জ থেকে কবিরাজহাটগামী পাকা রাস্তায়। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মামলা করা হয়। 

এ ব্যাপারে জানতে মো. রোকনুজ্জামান বিপ্লবকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, আসামিকে গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যেই বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা