টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ১৩:২২ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩ ১৪:২০ পিএম
বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া বাসের সামনের অংশ। ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার (৫ জুলাই) সকালে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ছাত্তারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুরের সরিষাবাড়ির বাসিন্দা হালিম এবং একই উপজেলার ডোয়াইল গ্রামের ওয়াজেদ।
ধনবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলী বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা বাস ও মধুপুরগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলে মারা যান। এ সময় আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল আমিন বলেন, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।