× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুৎস্পৃষ্ট ও বজ্রপাতে দুই গৃহবধূর মৃত্যু

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ০০:০০ এএম

আপডেট : ০৫ জুলাই ২০২৩ ১১:০৫ এএম

সংগৃহীত ফটো

সংগৃহীত ফটো

শেরপুরের শ্রীবরদী ও নকলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট ও বজ্রপাতে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে।

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুল বাঁশরী নামে এক গৃহবধূর মৃত্যু হয়। উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের সগুনা গ্রামে এ ঘটনা ঘটে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, ফুল বাঁশরী বাড়িতে গরু লালনপালন করতেন। বিকালে গোয়ালঘর পরিষ্কার করার জন্য মোটরের সুইচ অন করতে যান। এ সময় অসাবধানতায় মোটরে হাত দেওয়ায় বিদ্যুতায়িত হন। পরে পরিবারের লোকজন পাশের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নকলায় বজ্রপাতে লিজা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরভাবনা গ্রামে এ ঘটনা ঘটে।

চন্দ্রকোনা পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মো. মুকুল সরকার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন।

মৃতের পরিবারের বরাতে পুলিশ জানায়, বাজারে বেগুন বিক্রির জন্য স্বামী-স্ত্রী দুজন মিলে বাড়ির পাশে বেগুন ক্ষেতে বেগুন তুলতে যান। এ সময় বজ্রপাতে লিজা মারা যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা