× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘুমের মধ্যে চেতনানাশক স্প্রে, মালামাল লুট

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ২১:৩৫ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৩ ২২:০২ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সাতক্ষীরার শ্যামনগরে ঘুমের মধ্যে চেতনানাশক স্প্রে করে পরিবারের সবাইকে অচেতন করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩ জুলাই) গভীর রাতে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের দেউলদিয়া গ্রামে আহম্মাদ মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই পরিবারের নারী-শিশুসহ ছয়জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

মঙ্গলবার দুপুরে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পরিবারের বরাত দিয়ে ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাফরুল আলম বাবু জানান, রাতে ঘুমের মধ্যে চেতনানাশক স্প্রে করে নগদ এক লাখ টাকা, দেড় লাখ টাকা মূল্যের একটি স্যামসাং ব্র্যান্ডের মোবাইল সেট ও ছয় ভরি স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে দুর্বৃত্তরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা