× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দরিয়াদৌলত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর মারা গেছেন

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ২০:৫৪ পিএম

মো. জাহাঙ্গীর আলম। প্রবা ফটো

মো. জাহাঙ্গীর আলম। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন।

জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর সৈনিক ছিলেন। অবসর নেওয়ার পরে ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেন। তিনি আওয়ামী লীগের একজন স্থানীয় নেতা ছিলেন। মরিচাকান্দি ডিটি একাডেমির পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে ৩ মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি। 

তার মৃত্যুতে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া–৬ বাঞ্ছারামপুর আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম শোক জানিয়েছেন। তিনি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা