× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা কারাগারে হস্তশিল্প বা ঝাড়ুদারের কাজ করবেন পাপিয়া

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ২০:১৮ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৩ ২০:৪১ পিএম

শামীমা নূর পাপিয়া। সংগৃহীত ফটো

শামীমা নূর পাপিয়া। সংগৃহীত ফটো

কুমিল্লা কারাগারে হস্তশিল্প বা ঝাড়ুদারের কাজ করবেন যুব মহিলা লীগের নরসিংদী জেলা কমিটির বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে এক হাজতিকে নির্যাতনের অভিযোগে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সোমবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টায় তাকে প্রিজন ভ্যানে করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন।

কারা সূত্রে জানা যায়, কুমিল্লা কারাগারে মহিলা হাজতিদের জন্য যে কয়েকটি কাজ আছে, তার মধ্যে ঝাড়ু দেওয়া, কাঁথা সেলাই কিংবা মোড়া তৈরির মতো হস্তশিল্পের কাজ রয়েছে। পাপিয়াকে এসবের একটি দেওয়া হবে।

এ বিষয়ে সিনিয়র জেল সুপার বলেন, ‘আমি ছুটিতে আছি। আগামী শনিবার অফিস করব। তখন তাকে কী দায়িত্ব দেওয়া হবে, সে সময় সিদ্ধান্ত নেব।’ 

কুমিল্লা কারাগারের একটি সূত্র বলছে, সোমবার রাতে কুমিল্লা কারাগারে আনার পরই তাকে কারাগারের নারী ওয়ার্ডে রাখা হয়। কুমিল্লা কারাগারে দুটি নারী ওয়ার্ড। ছোটটিতে অন্তঃসত্ত্বা ও সন্তানসহ নারী হাজতিদের রাখা হয়। বড়টিতে রাখা হয় অন্য নারী হাজতিদের। সেখানে ৪০-৫০ জন কয়েদি থাকেন। এই ওয়ার্ডেই তিনি রাত পার করেন। তার জন্য অন্যদের মতো স্বাভাবিক সব খাবার সরবরাহ করা হয়। এ সময় তার আচার-আচরণের ওপর বিশেষ নজরদারি রাখা হয়।

২৭ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি হিসেবে জেলবিধি অনুযায়ী পাপিয়াকে ‘রাইটার’ হিসেবে নিযুক্ত করা হয়। এদিকে নথি চুরির একটি মামলায় শিক্ষানবিশ আইনজীবী রুনাকে ১৬ জুন কাশিমপুর মহিলা কারাগারে আনা হয়। কারাগারের সাধারণ ওয়ার্ডে নেওয়ার পর তার দেহ তল্লাশি করে কর্তব্যরত মেট্রন সাত হাজার ৪০০ টাকা পান। ওই টাকা ছিনিয়ে নেওয়ার জন্য পাপিয়া ও তার সহযোগী কয়েদিরা ১৯ জুন রুনার ওপর অমানবিক নির্যাতন শুরু করেন বলে অভিযোগ তার পরিবারের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা