× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম-১০ উপনির্বাচন

আওয়ামী লীগ, জাপাসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ১৯:২১ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৩ ২০:০০ পিএম

সংগৃহীত ফটো

সংগৃহীত ফটো

চট্টগ্রাম-১০ আসনের (ডবলমুরিং, হালিশহর, খুলশী) উপনির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থীসহ ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (৪ জুলাই) বিকাল পর্যন্ত অনলাইনে ও সশরীরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের কাছে তারা এ মনোনয়নপত্র জমা দেন।

দলীয় প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, জাতীয় পার্টির মো. সামসুল আলম, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. আরমান আলী ও মনজুরুল ইসলাম ভূঁইয়া।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ’মঙ্গলবার বিকাল পর্যন্ত ছয় প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৬ জুলাই যাচাই-বাছাই শেষে প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।’

চট্টগ্রাম-১০ আসন থেকে ডা. আফছারুল আমিন ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকে পরপর তিনবার (২০০৮, ২০১৪ ও ২০১৮ সাল) সংসদ সদস্য নির্বাচিত হন। গত ২ জুন ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

আগামী ৩০ জুলাই এই আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই। ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই। নির্বাচনে ইভিএমের মাধ্যমে সব কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। ভোটকেন্দ্রে বসানো হবে সিসিটিভি ক্যামেরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা