× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক নাদিম হত্যা

বাবু চেয়ারম্যানসহ ৯ আসামির জামিন নাকচ

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ১৬:০৭ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৩ ১৯:১৫ পিএম

সন্ত্রাসী হামলায় নিহত জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। ফাইল ছবি

সন্ত্রাসী হামলায় নিহত জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। ফাইল ছবি

জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৯ জনের জামিন নাকচ করেছেন আদালত।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহর আদালতে ওই জামিন আবেদন করা হয়েছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউসুফ আলী জানান, সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ১৩ আসামি জামালপুর কারাগারে রয়েছেন। মঙ্গলবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ্‌র আদালতে বাবুসহ ৯ জনের জামিনের আবেদন জানান তাদের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক সব আসামির জামিনের আবেদন নাকচ করেন।

গত ১৪ জুন বাড়ি ফেরার পথে পৌর শহরের সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। প্রথমে তাকে বকশীগঞ্জ হাসপাতালে ও পরে জামালপুর সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরদিন সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই দিন দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাদিম।

এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা