× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিকটক ভিডিও বানাতে নদীতে ঝাঁপ, কিশোর নিখোঁজ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৩ জুলাই ২০২৩ ২১:৫২ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৩ ১১:২০ এএম

মো. ইয়াছিন। প্রবা ফটো

মো. ইয়াছিন। প্রবা ফটো

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বন্ধুদের সঙ্গে টিকটক ভিডিও বানাতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে মো. ইয়াছিন নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। রবিবার (২ জুলাই) সন্ধ্যার দিকে কুলিয়ারচরের কালী নদীর ওপর নির্মিত জিল্লুর রহমান সেতু থেকে সবাই নদীতে ঝাঁপ দিয়ে টিকটক ভিডিও করে উঠে এলেও ইয়াছিনকে খুঁজে পাওয়া যায়নি।

সোমবার (৩ জুলাই) সকালে নদীতে উদ্ধারকাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ইয়াছিন কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নের পূর্ব গোবরিয়ার বাচ্চু মিয়ার ছেলে।

ইয়াছিনের বাবা বাচ্চু মিয়া বলেন, ‘রবিবার সন্ধ্যা ৬টার দিকে আমার ছেলের সঙ্গে মোবাইল ফোনে আমার মেয়ের শেষবার কথা হয়েছে যে তারা নৌকা ভ্রমণ থেকে চলে আসার পথে। ৭টার দিকে মোবাইল ফোনে খবর আসছে যে ইয়াসিনের সমস্যা হয়েছে, তাড়াতাড়ি আসতে হবে। পরে এসে দেখি ইয়াসিন নিখোঁজ। নদী থেকে তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।’

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবুজর গিফারী প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ সকাল থেকে ইয়াছিনকে উদ্ধারের জন্য তিন সদস্যের একটি ডুবুরি দল কাজ করছে। এখনও তার সন্ধান পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা