× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত থেকে ভোমরা দিয়ে এলো আরও ৬ ট্রাক কাঁচা মরিচ

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৩ ১৭:৫৩ পিএম

আপডেট : ০৩ জুলাই ২০২৩ ১৮:৪১ পিএম

ভারত থেকে এলো কাঁচা মরিচের চালান। প্রবা ফটো

ভারত থেকে এলো কাঁচা মরিচের চালান। প্রবা ফটো

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও ছয় ট্রাক কাঁচা মরিচ দেশে এসেছে। সোমবার (৩ জুলাই) বিকাল ৫টা পর্যন্ত মরিচের এই চালান ভোমরা স্থলবন্দরে প্রবেশ করে। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার সাতটি ট্রাকভর্তি কাঁচা মরিচ আসে। সোমবার বিকাল ৫টা পর্যন্ত এসেছে ছয় ট্রাক। দুই দিনে ১৩টি ট্রাকে ১৩০ টন মরিচ এসেছে। সোমবার সন্ধ্যার পর আরও মরিচের চালান আসবে। 

ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী আমির হামজা জানান, প্রতি টন কাঁচা মরিচের এলসি মূল্য ৪৫০ মার্কিন ডলার। সেই হিসাবে প্রতি কেজি মরিচের দাম পড়ে প্রায় ৫০ টাকা। দেশে তা ৬০ থেকে ৭০ টাকায় ধরে বিক্রি করা সম্ভব।

ভোমরা স্থলবন্দরের আরেক ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান নাসিম জানান, প্রতিদিন যদি এই বন্দর দিয়ে ৩০ থেকে ৪০ ট্রাক বাংলাদেশে আসে এবং একইভাবে দেশের অন্যান্য বন্দর দিয়েও আসে; তাহলে এক সপ্তাহের মধ্যে দেশে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে আসবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা