× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মায় ধরা পড়ল ৩৬ কেজি ওজনের বাঘাইড় মাছ

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৩ ১৭:১৯ পিএম

আপডেট : ০৩ জুলাই ২০২৩ ১৯:৩৭ পিএম

জেলের জালে ধরা পড়ে ৩৬ কেজির বাঘাইড়।

জেলের জালে ধরা পড়ে ৩৬ কেজির বাঘাইড়।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনা থেকে জেলের জালে ৩৬ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। সোমবার (৩ জুলাই) সকাল ৭টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট-সংলগ্ন দুলালের মাছের আড়তে নিয়ে আসা হয়। সেখানে উন্মুক্ত নিলামে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মাছটি কেনেন দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান মিয়া সম্রাট।

শাহজাহান মিয়া বলেন, ’মাছটি নিলামে ডাকা হলে সর্বোচ্চ দামে কিনেছি। কেনার পর কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করা হলে ঢাকায় বসবাসরত কুষ্টিয়ার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি করি। মাঝে মাঝেই এ ধরনের বড় মাছগুলো জেলেদের জালে ধরা পরে।’ 

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোস্তফা আলি রাজিব জানান, পানি বৃদ্ধির কারণে বর্তমানে বড় আকৃতির মাছগুলো জেলেদের জালে ধরা পড়ছে। তবে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২-তে উল্লেখ আছে, নদীতে বড় আকৃতির বাঘাইড় মাছ ধরা ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এ আইনের প্রয়োগ কম থাকায় জেলেরা না জানার কারণে এ মাছগুলো ধরছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা