× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কসবায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০২ জুলাই ২০২৩ ১৯:২২ পিএম

আপডেট : ০২ জুলাই ২০২৩ ১৯:৩২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সংগৃহীত ফটো

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সংগৃহীত ফটো

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২ জুলাই) দুপুরে উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামে এ ঘটনা ঘটে। দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।

মৃত শিশুরা হলো মাইজখার গ্রামের রাজু ভূঁইয়ার মেয়ে মাইশা আক্তার ও রাজু ভূঁইয়ার ভাগ্নে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের দইখলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে জুবায়ের হোসেন।

শিশুদের স্বজন মাজেদুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে রাজুর ভাগ্নে জুবায়ের মায়ের সঙ্গে মাইজখার গ্রামে নানাবাড়ি বেড়াতে এসেছিল। দুপুরে বাড়ির পেছনে পুকুরে সাঁতার কাটতে নামে মাইশা ও জুবায়ের। নামার কিছুক্ষণের মধ্যে পানিতে তলিয়ে যায় দুজন। বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে পুকুরে নেমে খোঁজাখুজি করতে থাকে। একপর্যায়ে পানির নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, উপজেলার মাইজখার গ্রামে পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার খবর শুনেছি। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা