কক্সবাজার অফিস
প্রকাশ : ০১ জুলাই ২০২৩ ১৯:২৫ পিএম
কক্সবাজার সমুদ্র সৈকত। সংগৃহীত ফটো
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মো. সাআদ নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মো. সাআদ ঢাকার সায়েদাবাদ এলাকার মো. আহসান উল্লাহর ছেলে।
শনিবার (১ জুলাই) দুপুর আড়াইটায় সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে সাআদ নিখোঁজ হন। এর কিছুক্ষণ পর লাইফ গার্ড কর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সৈকতে নিয়োজিত জেলা প্রশাসনের কর্মী বেলাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের সহকারি পুলিশ সুপার শেহেরিন আলম জানান, শনিবার সকালে মো. সাআদসহ কয়েকজন মিলে কক্সবাজার ভ্রমণে আসেন। তারা কলাতলী এলাকার মোরশেদা রিসোর্টে উঠেন। দুপুরে সৈকতে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে। সাআদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। ময়না তদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।