× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোটরসাইকেল নিয়ে রাতে ঘুরতে গিয়ে সড়কে গেল ২ বন্ধুর প্রাণ

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০১ জুলাই ২০২৩ ১৩:৩২ পিএম

আপডেট : ০১ জুলাই ২০২৩ ১৩:৪৬ পিএম

নিহত দুই কিশোর

নিহত দুই কিশোর

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর নিহত হয়েছেন। তাদের সঙ্গে থাকা আরেক কিশোর আহত হয়েছেন।

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার বেশনাল চৌরাস্তা সংলগ্ন এলাকায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটে। শনিবার (১ জুলাই) সকাল ৯টার দিকে দিঘিরপাড় এলাকায় তাদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

নিহতরা হলো-- দিঘিরপাড় এলাকার দুলাল দেওয়ানের ছেলে মোটরসাইকেলচালক জিসান রাজা ও একই এলাকার খোরশেদ মালতের ছেলে আপন মালত। আহত একই এলাকার আসমত মালতের ছেলে রুবেল মালত।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান এসব তথ্য নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা