× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাড়িওয়ালিকে হত্যার পর ধর্ষণ, মাদ্রাসা শিক্ষকসহ গ্রেপ্তার ৩

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুন ২০২৩ ১৪:৫৫ পিএম

বাড়িওয়ালিকে হত্যার পর ধর্ষণ, মাদ্রাসা শিক্ষকসহ গ্রেপ্তার ৩

বরগুনার বেতাগীতে সম্পত্তি দখল করতে ৫০ বছর বয়সি বাড়িওয়ালিকে হত্যার পর ধর্ষণের অভিযোগে ভাড়াটিয়া মাদ্রাসা শিক্ষক আবদুর রহমান জুয়েলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান।

গ্রেপ্তাররা হলেন- ভাড়াটিয়া মোকামিয়া মাদ্রাসার শিক্ষক আবদুর রহমান জুয়েল, প্রতিবেশী হিরু ও মাসুদ।

বাড়িওয়ালি বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের বিলকিস বেগম।

ওসি শহিদুল ইসলাম খান বলেন, গত শুক্রবার রাতে মাছুয়াখালী গ্রামের বিলকিস বেগমের হত‍্যা মামলার তদন্তের নির্দেশ আসে ডিবিতে। এ ঘটনায় বিলকিস বেগমের ভাড়াটিয়া আবদুর রহমান জুয়েল, প্রতিবেশী হিরু ও মাসুদকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা সম্পত্তির লোভে বাড়িওয়ালিকে শ্বাসরোধে হত‍্যার পর ধর্ষণ ও ডাকাতির নাটক সাজান বলে স্বীকার করেন। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে ১৬৪ ধারায় আদালতে  জবানবন্দি শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা