× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদপুরে সেমাই খেয়ে ৬ জন অসুস্থ

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুন ২০২৩ ১৬:১৬ পিএম

সেমাই খেয়ে অসুস্থ ছয়জনকে বৃহস্পতিবার চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। প্রবা ফটো

সেমাই খেয়ে অসুস্থ ছয়জনকে বৃহস্পতিবার চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। প্রবা ফটো

চাঁদপুরে সেমাই খেয়ে একই পরিবারের শিশুসহ ছয়জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জুন) সকালে অসুস্থ সবাইকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

অসুস্থ ব্যক্তিরা হলেন, শিশু আবরাহাম (৩), নুর নদী (৩) ও আনন্দ (১৩), আখি বেগম (৩০), নুর জাহান (৩২), জাহানারা বেগম (৩০)। তারা সবাই চাঁদপুর শহরের পুরান বাজার মধ্য শ্রীরামদী শাহজাহান মাতব্বর বাড়ির বাসিন্দা। 

 হাসপাতালে আসা অসুস্থদের স্বজনেরা জানান, সকালে সেমাই খেয়ে একে একে অচেতন হয়ে পড়ে। পরে দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়। 

চাঁদপুর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সুশান্ত বলেন, অসুস্থ তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা