× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে নর্দমা পরিষ্কার নিয়ে দুই পক্ষের মারামারি, একজন নিহত

সিলেট অফিস

প্রকাশ : ২৭ জুন ২০২৩ ২০:৩০ পিএম

প্রতীকী ফটো।

প্রতীকী ফটো।

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নর্দমার (ড্রেন) ময়লা নিষ্কাশনকে কেন্দ্র করে মারামারিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মোগলাবাজার ইউনিয়নের দক্ষিণ নৈখাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. দুলু মিয়া ওই গ্রামের ছকু মিয়ার ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ওসি এস.এম মাইন উদ্দিন। 

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে তিনি জানান, দক্ষিণ নৈখাই (গোয়াসপুর) গ্রামের কাদির মিয়া ও আল-আমিনের সঙ্গে প্রতিবেশী সাজ্জাদ মিয়ার পরিবারের মধ্যে একটি নর্দমার ময়লা নিষ্কাশন নিয়ে গত কয়েক দিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার সকাল ১০টার দিকে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হলে কাদির মিয়া ও আল আমিনদের মারধরে সাজ্জাদ মিয়ার  চাচাতো ভাই দুলু মিয়া গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় নিহতের পরিবারের কেউ অভিযোগ করেনি এবং কাউকে আটকও করা হয়নি বলেও জানান ওসি এস.এম মাইন উদ্দিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা