× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আখাউড়ায় ঢাকাগামী ট্রেনের দুই বগির সংযোগ বিচ্ছিন্ন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুন ২০২৩ ১৩:৪৯ পিএম

আপডেট : ২৭ জুন ২০২৩ ১৪:৪৫ পিএম

ট্রেনের বগির সংযোগ বিচ্ছিন্ন। প্রবা ফটো

ট্রেনের বগির সংযোগ বিচ্ছিন্ন। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেসের দুটি বগির বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (২৭ জুন) সকাল সোয়া ১০টার দিকে ট্রেনটি আখাউড়া রেলস্টেশন পার হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে। মেরামত শেষে পৌনে ১২টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী শামীম আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রেনটির দুই বগির মাঝখানের বাফার শেঙ্ক ভেঙে এ দুর্ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।

রেলওয়ে জংশন স্টেশন সূত্রে জানা যায়, ট্রেনটির ১৩০৫ ও ১৩১০ নম্বর বগি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ দুই বগির সংযোগস্থলের যন্ত্র ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে মেরামত শেষে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ সময় এ রুটে অন্য কোনো ট্রেনের শিডিউল না থাকায় চলাচলে ব্যাহত হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা