× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাভারে কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা, স্ত্রীসহ আটক ২

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুন ২০২৩ ১৩:৩৩ পিএম

আপডেট : ২৭ জুন ২০২৩ ১৬:২৩ পিএম

 নুর ইসলাম বেপারীর লাশবাহী গাড়ি। প্রবা ফটো

নুর ইসলাম বেপারীর লাশবাহী গাড়ি। প্রবা ফটো

ঢাকার সাভারে নুর ইসলাম বেপারী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ জুন) রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর লোহার ব্রিজের পাশে পরিত্যক্ত বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানান।

পুলিশসূত্রে জানা গেছে, নিহত নুর ইসলাম ঢাকা জেলার ধামরাই উপজেলার সোয়াপুর ইউনিয়নের বাসিন্দা। সাভারের সাধাপুরে ১০ বছর ধরে আক্তার হোসেনের একটি পরিত্যক্ত বাড়িতে জমির কেয়ারটেকার হিসেবে কাজ করে আসছিলেন। তার স্ত্রী ইতি সাভারের একটি পোশাক কারখানায় কাজ করেন। সে কারণে নুর ইসলামকে একা একা বাড়ি থাকতে হয়।

সোমবার রাতে তাকে একা পেয়ে ঘরের মধ্যে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাতে নিহতের স্ত্রী পোশাক কারখানায় কাজ শেষে বাসায় এসে স্বামীর রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।

ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ইতি ও এক অটোরিকশা চালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা