× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় অটোরিকশা ও ভটভটি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

বগুড়া অফিস

প্রকাশ : ২৭ জুন ২০২৩ ১১:৫৫ এএম

আপডেট : ২৭ জুন ২০২৩ ১৪:০৮ পিএম

দুর্ঘটনার পর ভটভটি উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ। প্রবা ফটো

দুর্ঘটনার পর ভটভটি উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ। প্রবা ফটো

বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশা এবং ভটভটির সংঘর্ষে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন দুইজন। 

মঙ্গলবার (২৭ জুন) সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার এরুলিয়া এলাকায় নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলো- বগুড়ার কাহালু উপজেলার বিবিরপুকুর এলাকার রাশেদ শেখের দুই মেয়ে সাত বছর বয়সী আশামনি ও তিন বছরের খাদিজা এবং কাহালুর নারহট্ট এলাকার অটোরিকশাটির চালক আমিনুর ইসলাম তোতা। 

এ ছাড়া নিহত দুই শিশুর বাবা রাশেদ শেখ এবং মা জোসনা বেগম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। 

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান। 

নিহত দুই শিশুর ফুফু শারমিন আকতার কান্নারত অবস্থায় প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমার ভাই রাজমিস্ত্রির কাজ করেন। গতকাল রাতে ভাইয়ের দাদিশাশুড়ি মারা যান। তাকে দেখতেই আমার ভাই তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে সকালে বিবিরপুকুর এলাকা থেকে অটোরিকশা নিয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হন। পরে শুনি ভটভটির সাথে সংঘর্ষে আমার দুই ভাতিজি মারা গেছে। আমার ভাই-ভাবীর অবস্থাও সিরিয়াস। আমাদের এবারের ঈদটাই মাটি হয়ে গেল।’

পরিদর্শক শাহীনুজ্জামান জানান, সকালে এরুলিয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা এবং মাছ বোঝাই ভটভটির সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই এক শিশু ও অটোরিকশার চালক মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে শজিমেক হাসপাতালে পাঠালে সেখানে আরও এক শিশু মারা যায়। এছাড়া নিহত দুই শিশুর বাবা-মায়ের অবস্থাও আশংকাজনক।

তিনি আরও জানান, নিহত দুই শিশুর মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রয়েছে। নিহত চালকের মরদেহ স্বজনেরা ঘটনাস্থল থেকে নিয়ে গেছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা