সুনামগগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৩ ১৬:০১ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৩ ১৬:২৭ পিএম
শেখ রাসেল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমদ। প্রবা ফটো
হাওরাঞ্চলকে মূল উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমদ।
রবিবার (২৫ জুন) সুনামগঞ্জের ধর্মপাশায় জনতা স্কুল মাঠে শেখ রাসেল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ধর্মপাশা ও বারহাট্টা উপজেলা অনুর্ধ্ব-১৭ বিজয়ী দলের মধ্যে এই প্রীতি ফুটবল ম্যাচ হয়।
সেলিম আহমদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে জয় যুক্ত করতে হবে। যেন শেখ হাসিনা সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকে।
সুনামগঞ্জ-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী সেলিম আহমদ এ সময় এলাকার ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের লিফলেট বিতরণ করেন।
এ সময় তিনি তরুণ সমাজকে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখার লক্ষে উপজেলা ফুটবল দলের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য নগদ ৫০ হাজার টাকা অনুদান দেন।