× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘হাওরাঞ্চলকে মূল উন্নয়নে সম্পৃক্ত করতে শেখ হাসিনার বিকল্প নেই’

সুনামগগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৩ ১৬:০১ পিএম

আপডেট : ২৬ জুন ২০২৩ ১৬:২৭ পিএম

শেখ রাসেল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমদ। প্রবা ফটো

শেখ রাসেল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমদ। প্রবা ফটো

হাওরাঞ্চলকে মূল উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমদ। 

রবিবার (২৫ জুন) সুনামগঞ্জের ধর্মপাশায় জনতা স্কুল মাঠে শেখ রাসেল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ধর্মপাশা ও বারহাট্টা উপজেলা অনুর্ধ্ব-১৭ বিজয়ী দলের মধ্যে এই প্রীতি ফুটবল ম্যাচ হয়।

সেলিম আহমদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে জয় যুক্ত করতে হবে। যেন শেখ হাসিনা সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকে। 

সুনামগঞ্জ-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী সেলিম আহমদ এ সময় এলাকার ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শেখ হাসিনা সরকারের  উন্নয়ন কর্মকাণ্ডের লিফলেট বিতরণ করেন।

এ সময় তিনি তরুণ সমাজকে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখার লক্ষে উপজেলা ফুটবল দলের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য নগদ ৫০ হাজার টাকা অনুদান দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা