× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিজিএফের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৫ জুন ২০২৩ ২২:২২ পিএম

কিশোরগঞ্জে ভিজিএফের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। প্রবা ফটো

কিশোরগঞ্জে ভিজিএফের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। প্রবা ফটো

ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জে ভিজিএফের চাল মাপে কম দেওয়া এবং বিতরণকালে ট্যাগ কর্মকর্তার অনুপস্থিত থাকার অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৫ জুন) উপজেলা কৃষি কর্মকর্তা ফাহিমা আক্তার ফাহিম ও মৎস্য কর্মকর্তা আ ন ম আশরাফুল কবিরকে সরেজমিনে তদন্ত করে চারটি ইউনিয়নের প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে।

এরমধ্যে উপজেলার মাইজখাপন ও মহিনন্দ ইউনিয়ন পরিষদের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ফাহিমা আক্তারকে এবং লতিবাবাদ ও রশিবাদাবাদ ইউনিয়ন পরিষদের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে আশরাফুল কবিরকে।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী সিদ্দিকী জানান, এই দুজন কর্মকর্তা খুব শিগগিরই সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন। তদন্ত প্রতিবেদনে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম এবং ট্যাগ কর্মকর্তাদের অনুপস্থিতির বিষয়ে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার কিশোরগঞ্জের সদর উপজেলার মাইজখাপন, মহিনন্দ, লতিবাবাদ ও রশিদাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে গিয়ে দেখা যায়, গরিব-অসহায় মানুষের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। দাঁড়িপাল্লায় ওজন করার কথা থাকলেও চাল দেওয়া হচ্ছিল প্লাস্টিকের বালতিতে অনুমান করে। বিতরণ হওয়া চালের বস্তায় ১০ কেজি করে দেওয়ার কথা থাকলেও ডিজিটাল ওজনযন্ত্রে মেপে দেখা যায়, কোনোটিতে ৭ কেজি ৭৭০ গ্রাম, কোনোটিতে ৮ কেজি ১০০ গ্রাম। সর্বোচ্চ যেটি পাওয়া গেছে সেটির ওজন ৮ কেজি ৬৫০ গ্রাম। এ ছাড়া ট্যাগ কর্মকর্তার উপস্থিতিতে চাল বিতরণের কথা থাকলেও সেখানে তাদের দেখা মেলেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা