× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে অস্ত্র ও মাদকসহ সন্ত্রাসী গ্রেপ্তার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৩ ২১:১৩ পিএম

রায়হানকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

রায়হানকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে গোলগুলির অভিযোগে রায়হান নামে এক সন্ত্রাসীকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ জুন) রাতে উপজেলার চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের ফারুক মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় বাড়ির একটি কক্ষের মেঝের তোষকের নিচ থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

রবিবার (২৫ জুন) বিকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। 

তিনি জানান, গ্রেপ্তারকৃত রায়হানের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মাদক, গোলাগুলি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জয়নাল গ্রুপের সঙ্গে রায়হান গ্রুপের প্রায়ই মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটতো। গত ২৩ জুন গুলিবিদ্ধ মাসুদ ও বাবলু জানিয়েছে গোলাগুলির ঘটনায় রায়হান গুলি করেছে। 

গ্রেপ্তার রায়হানের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

এর আগে গত শুক্রবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়হান গ্রুপ ও জয়নাল গ্রুপের মাঝে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একপক্ষ অপরপক্ষকে লক্ষ করে গুলি ও ইটপাটকেল ছুড়তে থাকে। গোলাগুলিতে জয়নাল গ্রুপের বাবলু ও মাসুদ নামে দুইজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়। গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা